- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে দুই গরুচোর আটক

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে গরুসহ দুই চোরকে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার হলহলিয়া চরগাঁও গ্রাম থেকে ২টি গরুসহ দুই চোরকে আটক করে তাহিরপুর থানা পুলিশ।
আটককৃতরা হলো আব্দুল হেকিম (৩০) ও রুহুল আমিন (২৮)। গরু দুটি তাহিরপুর থানায় পুলিশের জিম্মায় রয়েছে। চোর আব্দুল হেকিম ও রুহুল আমিন থানা হাজতে রয়েছে। এ ঘটনায় গরুর মালিক হলহলিয়া চরগাঁও গ্রামের তাহের মিয়া বাদী শুক্রবার রাত ৯টায় থানায় মামলা দায়ের করেছে।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মো. সুহেল রানা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত দুই চোরের নামে থানায় মামলা হয়েছে। শনিবার সকালে তাদের সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হবে।

  • [১]