- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে দুই বখাটেকে খুঁজছে পুলিশ

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানী করার অপরাধে মূলহোতা বখাটে রোমানকে তিন মাসের কারাদ- প্রদান করা হলেও দুই বখাটেকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।             দুই বখাটেকে গ্রেফতার করতে পুলিশ  হন্যে হয়ে খুঁজছে। গা ঢাকা দেয়া বখাটেরা হল, ফরিদ মিযার ছেলে হুমায়ুন কবীর (২১), তার অপর সহযোগী একই গ্রামের ফিরু মিয়ার ছেলে জালাল উদ্দিন (২০)।
প্রসঙ্গত,মঙ্গলবার সকাল ৯টায় উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রী তার অপর এক সহপাঠিকে নিয়ে বিদ্যালয়ে আসার পথে মানিগাঁও গুটিলা সড়কে বখাটে রোমান, হুমায়ূন, জালাল উদ্দিন পথরোধ করে ধারালো ছুরি গলায় ঠেকিয়ে তাকে প্রেমের প্রস্তাব দেয়। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করলে তিন বখাটে মিলে ঐ ছাত্রীকে সড়কে ফেলে বেধরক মারপিট করে শ্লীলতাহানী ঘটায়। পরে তার সহপাঠি চিৎকার করলে বখাটেরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এঘটনায় বখাটে হুমায়ুনকে আটকের পর তিন মাসের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর বলেন, এক বখাটে কে তিন মাসের কারাদ- দেয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অপর দুই বখাটেকে গ্রেপ্তার করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

  • [১]