স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে দুই মাতালকে ১৫ দিনের কারাদ- প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইকবাল হোসেন ভ্রাম্যমাণ আদালতে এ দ-াদেশ দেন। দ-প্রাপ্তরা হলো উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের লাকমা গ্রামের রমজান আলী (৪০) ও জালাল মিয়া (৫০)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, লাকমা গ্রামের রাস্তায় মদ খেয়ে দুই ব্যক্তি পথচারীদের সাথে গালমন্দ করে মাতলামি করছিল। থানা পুলিশ এ অবস্থায় তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। পরে ভ্রাম্যমাণ আদালত আটককৃত দুই মাতালকে ১৫ দিন করে কারাদ- প্রদান করেন। তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো: শহিদুল্লাহ এর সত্যতা স্বীকার করেছেন।