স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে দু’দিন ব্যাপী এডোলসেন্ট এন্ড স্কুল হেল্থ কর্মশালা শুরু হয়েছে। রবিবার বেলা ১১টায় উপজেলা হেলথ কমপ্লেক্সে কর্মশালায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক সদস্য, ঈমাম, সাংবাদিক, সমাজসেবক ও স্বাস্থ্যকর্মীগণ অংশ নেন।
কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান,ডা. সুমন বর্মন,ডা. ফয়েজ আহমদ হাসান প্রমূখ।
সোমবার সমাপনী অনুষ্টান অনুষ্টিত হবে এতে সুনামগঞ্জ সিভিল সার্জন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বলে জানান, তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুমন বর্মন।