- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে একযোগে ধান কাটা শুরু

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ধান কাট শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় সুনাগঞ্জ জেলা প্রশাসনের আহবানে জেলার প্রতিটি উপজেলায় হাওরের কৃষকরা একযুগে ধান কাটা শুরু করেছেন।
তাহিরপুর উপজেলা সদরের উজান তাহিরপুর গ্রামের সামনে শনির হাওরপাড়ে নুরুল হকের বোর জমিতে ধান কাটার উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী।
এ সময় উপস্থিত ছিলেন, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিনউপজেলা কৃষি কর্মকর্তা মো.হাসান-উদ-দৌলা, উপসহকারী কৃষি কর্মকর্তা শামীমা বেগম, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক হাফিজ উদ্দিন, ছাত্রলীগ নেতা ধীমান চন্দ,মনিরাজ শাহ,কৃষক নুরুল আবেদীন প্রমূখ।

  • [১]