- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে নদী থেকে বালু উত্তোলনের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে মাহারাম নদী থেকে বালু উত্তোলনের অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
তাহিরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শান্তিপুর গ্রামের পশ্চিম পাশের্^ মাহারাম নদী থেকে ৪টি ইঞ্জিনচালিত নৌকাতে নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে এমন সংবাদের অভিযান পরিচালিত হয়।
বুধবার বিকেলে বিকেলে ইউএনও তাহিরপুরের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বালু উত্তোলনকারী গোলাম কিবরিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান বলেন, মাহারাম নদীতে বালু উত্তোলন করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ বলেন, মাহারাম নদী থেকে বালু উত্তোলনকারী গোলাম কিবরিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে যেন মাহারাম নদী থেকে বালু উত্তোলন না করে সে মর্মে মুচলেকা রাখা হয়েছে।

  • [১]