তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিনকে অগ্রণী মোটারসাইকেল সমবায় সমিতির পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার সন্ধায় বাদাঘাট বাজারে অস্থায়ী কার্যালয়ে মোটরসাইকেল সমবায় সমিতির আয়োজনে এ সংবর্ধনা দেয়া হয়।
অগ্রণী মোটরসাইকেল সমবায় সমিতির সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মরম আলীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, আব্দুস শহীদ, সমিতির সহ সভাপতি আব্দুল খালেক প্রমুখ।