স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে কোভিড-১৯ ভাইরাসের নমুনা সংগ্রহের বুথ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাহিরপুর উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সের নতুন ভবনের নীচ তলায় বুথ উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী।
এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. সুমন বর্মন, ডা. নিলুফার ইয়াসমিন, ডা.ফয়েজ আহমদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সহ সভাপতি বাবরুল হাসান বাবলু প্রমুখ।