স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে নারিকেল গাছ থেকে পড়ে আকরাম উদ্দিন (১০) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত কিশোর পার্শ্ববর্তী জামালগঞ্জ
উপজেলার বেহেলী ইউনিয়নের বাগানি গ্রামের সবুজ মিয়ার পুত্র।
এলাকাবাসী ও স্থানীয়রা জানান, আকরাম উদ্দিনের মামার বাড়ি তাহিরপুর উপজেলা সদরের মধ্য তাহিরপুর গ্রামে। গত দু‘দিন আগে বেড়ানোর সুবাদে মামার বাড়িতে এসেছিল। শনিবার সকাল ৮টায় তাহিরপুর উপজেলা পরিষদের নারিকেল গাছ থেকে নীচে পড়ে গুরুতর আহত হয় সে। আহত অবস্থায় তার মামা মধ্য তাহিরপুর গ্রামের শামীম মিয়া চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আকরাম উদ্দিন মৃত্যুর কোলে ঢলে পড়ে।
তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।