- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে নারী নেতৃত্বের তালিকা প্রণয়ন এবং জমা প্রদান শীর্ষক সভা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে নারী নেতৃত্বের তালিকা প্রণয়ন এবং জমা প্রদান শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে অক্সফাম ইন বাংলাদেশের সহায়তায় উন্নয়ন সংস্থা স্যানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশন রিকল ২০২১ প্রকল্পের সহযোগিতায় তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়ন পরিষদের বিভিন্ন স্থায়ী কমিটিতে নারীদের অংশগ্রহণ ও প্রয়োজনীয় অন্তর্ভূক্তির প্রনয়ন ও জমা প্রদান শীর্ষক সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন স্যানক্রেড রিকল—২০২১ প্রকল্পের সম্বয়কারী কল্যান রেমা, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, স্যানক্রেড ফিল্ড ফ্যাসিলেটেটর সেলিনা বেগম, ইউপি সদস্য জয় রায়, সংরক্ষিত আসনের নারী সদস্য সরবুলা বেগম, সাদিকা বেগম, নারী নেত্রী চুনেরা বেগম, রহিমা বেগম ও সুফিয়া ইসলাম।

  • [১]