স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলায় অপরাজিতা প্রকল্পের আওতায় নারী ফোরামের মানববন্ধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রতিটি রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের মূল কমিটিতে ৩৩% নারীর অংশগ্রহণ নিশ্চিতকরণ ও ৩৩% নারীকে দলীয়ভাবে ইউপি নির্বাচনে মনোনয়ন নেয়ার দাবি জানানো হয়।
সোমবার দুপুরে উপজেলা সদরে উপজেলা নারী ফোরামের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার অপরাজিতা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এরপর উপজেলা আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে স্মারকলিপি প্রদান করা হয়। উপজেলা আওয়ামী লীগের পক্ষে আলমগীর খোকন, বিএনপির পক্ষে জুনাব আলী, জাতীয় পার্টির পক্ষে শামছুল হুদা স্মারকলিপি গ্রহণ করেন।