তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরের সীমান্তবর্তী যাদুকাটা নদী থেকে নিখোঁঁঁজের ৬ দিন পর রোববার নৌশ্রমিক সফিনূর মিয়ার (৪৫) লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ব্যক্তি ৬ দিন পূর্বে বালি পরিবহনকারী ট্রলার থেকে পানিতে নদীতে নিখোঁজ
হয়েছিল। তিনি পার্শ্ববর্তী বিশ্বম্ভরপুর উপজেলার শাহপুর গ্রামের মৃত সাদত আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, তাহিরপুর উপজেলার সীমান্তনদী যাদুকাঁটা থেকে একটি স্টিলবডি নৌকা বালি ভর্তি করে গত ১৫ নভেম্বর মঙ্গলবার জামালগঞ্জ থেকে ফেরার পথে চলন্ত নৌকা থেকে পড়ে নদীতে ডুবে নিখোঁজ হন সফিনূর মিয়া। নিখোঁজ হওয়ার পর গত ১৭ নভেম্বর তাহিরপুর থানায় নৌকার সুকানি আলী হাসনাত একটি সাধারণ ডায়েরি করেন।
সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল যাদুকাটা নদী থেকে রবিবার সকালে যাদুকাটা নদীর ছড়ারপাড় গ্রামের সামনে থেকে সফিনুর মিয়ার ভাসমান লাশ উদ্ধার করে।
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন,‘ উদ্ধারকৃত নৌ শ্রমিকের লাশ ময়নাতদন্ত করতে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’