- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে নিজস্ব অর্থায়নে প্রায় তিন কিলোমিটার সড়ক নির্মাণ

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নে প্রায় তিন কিলোমিটার সড়ক কলাগাঁও চারাগাঁও ট্রলি পরিবহন মালিক সমবায় সমিতির নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হয়েছে। চারাগাঁও গ্রাম সংলগ্ন সামাদ মুন্সির কয়লা ডিপো থেকে পাটলাই নদীর বৈঠাখালী বাঁধ পর্যন্ত স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের সার্বিক সহযোগিতায় এ সড়ক নির্মাণ করা হয়।
বুধবার সড়কের উদ্ধোধন করেন বড়ছড়া চারাগাঁও কয়লা আমদানীকারক সমিতির সভাপতি আলহাজ¦ আলকাছ উদ্দিন খন্দকার।
কলাগাঁও চারাগাঁও ট্রলি পরিবহন মালিক সমবায় সমিতির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হক মিয়ার সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন, সাবেক ইউপি চেয়ারম্যান আমির আলী, শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হায়দার, চারাগাঁও কয়লা আমদানীকারক সমিতির সভাপতি হাসান মিয়া, বড়ছড়া কয়লা আমদানীকারক সমিতির আন্তজাতিক বিষয়ক সম্পাদক আবুল খায়ের, কোষাদক্ষ জাহের আলী, ফরিদ গাজী, সাইফুল ইসলাম, জাবির আহমদ জাবেদ, ইছব আলী, আনিস মিয়া প্রমুখ।
সমিতির সাধারণ সম্পাদক হক মিয়া বলেন, এলাকাবাসী ও সমিতির দীর্ঘদিনের দাবি ছিল এই সড়কটি নির্মাণের। গত বছর স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন মহোদয় সড়ক নির্মাণের জন্য দুই লাখ টাকা অনুদান দিয়েছিলেন। এই দুই লাখ সহ সমিতির নিজস্ব অর্থায়নে জমি ক্রয় করে প্রায় কোটি ব্যয়ে ৪ ফুট উচ্চতা, ৫০ ফুট চওড়া তিন কিলোমিটার সড়ক নির্মাণ করা হয়েছে।

  • [১]