- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে নিরাপদ সড়ক ও পানিপথে নিরাপত্তা শীর্ষক কর্মশালা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে নিরাপদ সড়ক, পানিতে ডুবা ও পানিপথে নিরাপত্তা শীর্ষক গণসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ সিভিল সার্জন অফিসের আয়োজনে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে কর্মশালায় উপজেলার শিক্ষক, সাংবাদিক, ঈমাম, জনপ্রতিনিধি ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুকের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ইউএইচএফপিও এসএ আহাম্মদ শাফী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ডা. ফয়েজ আহমদ, ডা. মির্জা রিয়াদ হাসান, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সহ সভাপতি বাবরুল হাসান বাবলু, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ, তাহিরপুর বাজার জামে মসজিদের ঈমাম ও খতিব মাও. দ্বীন ইসলাম প্রমুখ।
সভায় নিরাপদ সড়ক, পানিতে ডুবা ও পানিপথে নিরাপত্তা বিষয়ে গণসচেতনতা তৈরী করতে সরকারের পাশাপাশি সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানান বক্তারা।

  • [১]