স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলা সদরের ঠাকুরহাটি গ্রামের এক নিরীহ পরিবারের সীমানা প্রাচীর ভেঙে দিয়েছে দৃর্বৃত্তরা। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উপজেলা সদরের ঠাকুর হাটি গ্রামের নীহার রঞ্জন দাসের বাড়ীতে।
বাড়ীর মালিক নীহার রঞ্জন দাস জানান, তাদের প্রতিবেশী অপু আখঞ্জি ও তাদের পরিবারের সদস্যরা উশৃমঙখল ও সন্ত্রাসী প্রকৃতির লোক
হওয়ার কারণে প্রাণ ভয়ে তারা এ সমস্ত অন্যায়ের বিরুদ্ধে কোন প্রতিবাদ করতে পারেন নি। নীহার রঞ্জন দাস তাহিরপুর থানার অফিসার ইনচার্জকে সীমানা প্রাচীর ভাঙার বিষয়টি মৌখিকভাবে জানালে থানা অফিসার ইনচার্জ এসআই আমির উদ্দিনকে ঘটনাস্থলে পাঠান। এসআই আমির উদ্দিন বলেন, তিনি ঘটনাস্থলে গিয়ে সীমানা প্রাচীর ভেঙ্গে দেয়ার বিষয়টির সত্যতা পান।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।