- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ১০

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই মহিলাসহ ১০ জন আহত  হয়েছেন।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার রাত ৯টায় উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ছিলানি তাহিরপুর গ্রামে বিএনপি মনোনীত বিজয়ী প্রার্থী খসরুল আলম তার এক অনুসারী তারেক এবং শামীমের বাড়ীতে দেখা করতে যান। এ সময় পরাজিত আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের সাথে তার সমর্থকদের কথা কাটাকাটি ও এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়।
এতে উভয় পক্ষের ২মহিলা সহ ১০জন আহত হন। আহতদের সবাইকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভর্তিকৃত আহতরা হলো হলো, রসতিকা বেগম(৫০), ফাতেমা বেগম(২৫), বাবুল মিয়া(৪০), মালূ মিয়া(২৮), আতাউর রহমান(২২), টিপু মিয়া(২০), ইয়াকুব আলী(২০), হাবেল মিয়া(৩০), হেলেম মিয়া (৩৫)।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মির্জা রিয়াদ হাসান বলেন, ভর্তিকৃতদের চিকিৎসা চলছে।
উল্লেখ্য, ৪ জুন নির্বাচনের পর থেকে মঙ্গলবার পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। ফলে জনমনে আতঙ্ক বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে।

  • [১]