স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্টি পরিবারের শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তা তহবিলের ৩০ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ট্যাকেরঘাটে এ সকল সহায়তা আনুষ্ঠানিক বিতরণ করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী।
সহয়তার মধ্যে ছিল ১০টি ঘর, ৩০টি বাই সাইকেল এবং মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি পর্যায়ের ১৪৩ জন শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি বিতরণ। বিতরণকৃত টাকার মধ্যে স্কুল পর্যায়ে ২৫শ টাকা, কলেজ পর্যায়ে ৩ হাজার টাকা ও ডিগ্রি পর্যায়ে ৪ হাজার টাকা উপবৃত্তি বিতরণ করা হয়।
এছাড়াও ৩০০ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ, সীমান্তের নৃ-গোষ্টির ৯টি গ্রামে ৯টি ফুটবল ও সেট খেলার জার্সি বিতরণ করা হয়। অতিদরিদ্র ১০ টি পরিবারকে ১০ টি ঘর দেয় হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, ক্ষুদ্র নৃ গোষ্টির নেতা পলক আজিম, পরিতোষ চাম্বুগাং ও আন্দ্রীয় সলমার প্রমুখ।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তা তহবিলের ৩০ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।