- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে নেতাকর্মীদের ছাত্রদলে যোগদান

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে বিভিন্ন রাজনৈতিক দলের কিছু নেতাকর্মী ছাত্রদলে যোগদান করেছে। শুক্রবার উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান উজ্জ¦লের নিকট উপজেলার বাদাঘাট ও উত্তর বড়দল ইউনিয়নের স্কুল কলেজ পড়–য়া ছাত্রনেতারা ছাত্রদলে যোগদান করেন। উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান     
কামরুল যোগদানকৃত ছাত্র নেতাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন। এ উপলক্ষে বিএনপি দলীয় কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি, বিএনপি নেতা মাস্টার চান মিয়া, রফিকুল ইসলাম, উপজেলা যুবদল আহবায়ক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা ছাত্রদল সভাপতি মেহেদী হাসান উজ্জ¦ল, রুকন উদ্দিন প্রমুখ।

  • [১]