স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে বৌলাই নদীতে নৌকাডুবির ঘটনায় সোমবার সকাল ৯ টায় ২ জনের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ ও এলাকাবাসী। উদ্ধারকৃতরা হলেন, দক্ষিণকূল গ্রামের আবুল মিয়ার পুত্র সুহাদুল(২৩) ও রবি দাসের পুত্র সুজিত দাস(২০)।
জানা যায়, রবিবার রাত ২টায় উপজেলার বালিজুড়ি ইউনিয়নের দক্ষিণকূল গ্রামের
পাশ দিয়ে বয়ে যাওয়া বৌলাই নদীতে এ ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়,রবিবার রাতে চুনাপাথর বোঝাইকৃত একটি স্টিলবডি নৌকা ৪জন মাঝিসহ সুহাদুলের বাড়ীর ঘাটে নোঙ্গর করে রত্রিযাপন করছিল। রাত ২টায় হঠাৎ করে নৌকাটি তলিয়ে যেতে দেখলে মালু মিয়া(২২) ও আবুল বাদশাহ(২০)নৌকা থেকে দ্রুত বেরিয়ে যেতে সক্ষম হলেও সুহাদুল ও রবিদাস ঘুমন্ত অবস্থায় পানিতে তলিয়ে নিখোঁজ হলে এলাকাবাসী ও থানা পুলিশ সোমবার সকাল ৯টায় ২ জনের লাশ উদ্ধার করে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ(তদন্ত) মো. হানিফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতদের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় তাদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।