স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে বিশ^ পরিবেশ দিবস পালিত হয়েছে। সিএনআরএস এর উদ্যেগে সোমবার সকাল ১১ টায় একটি বর্ণাঢ্য র্যালি তাহিরপুর উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পাবলিক লাইব্রেরীতে এক আলোচনা সভায় মিলিত হয়।
সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখের সভাপতিত্বে সিএনআরএস তাহিরপুর উপজেলা সমন্বয়কারী ইয়াহিয়া সাজ্জাদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আব্দুছ ছালাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নুরুল আমিন,আইইউসিএন থিমাটিক কো-অর্ডিনেটর ওয়াহিদুজ্জামান প্রমূখ।