স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে পরিযাযী পাখি না খাওয়ার জন্য এলাকাজুড়ে মাইকিং করা হয়েছে। শনিবার দিনব্যপী বাংলাদেশ বন অধিদপ্তরের উদ্যোগে মাইকিং করে জানিয়ে দেয়া হয়েছে, কোন পরিযায়ী পাখি খাওয়া এবং ধরা দন্ডনীয় অপরাধ। পরিযায়ী পাখি ধরা ও খাওয়া যাবে না। পরিযায়ী পাখি খাওয়া ও ধরা গর্হিত কাজ। পরিযাযী পাখি কেহ ধরলে কিংবা আহরন করলে তাকে দুই বছরের জেল ও ২ লক্ষ টাকা অর্থিক জরিমানা করা হবে।