স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে বিশ^ পর্যটন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে তাহিরপুর উপজেলা পরিষদের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।
এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী আব্দুল ওয়াদুদ, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা প্রকল্প কর্মকর্তা(পজিপ) তৌহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রাব্বী জাহান, তাহিরপুর থানার এসআই অমৃত সরকার, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ, বাবরুল হাসান বাবলু, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক রুহুল আমিন, ছাত্রদল নেতা তোজাম্মিল হক নাসরুম প্রমুখ।