- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে পল্লী বিদ্যুতের সাবষ্টেশন উদ্বোধন

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে  ৮ কোটি টাকা ব্যয়ে পল্লী বিদ্যুতের সাবষ্টেশন উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ২টায় তাহিরপুর ও পার্শ্ববর্তী বিশ্বম্ভরপুর উপজেলার পল্লী বিদ্যুতের প্রায় ২২ হাজার গ্রাহকের সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকারের অর্থায়নে তাহিরপুর উপজেলার বাদাঘাটে নির্মিত সাবষ্টেশন উদ্বোধন করেন সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সুহেল পারভেজ। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির প্রকল্প বিভাগের নির্বাহী প্রকৌশলী সাবের হোসেন ভুইয়া, সহকারী প্রকৌশলী        জয়নাল আবেদীন, সিস্টেম অপারেশন সিলেটের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, বিআরইবির সহকারী প্রকৌশলী শাহ্ আলম, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার সদর (কারিগরী) জহিরুল করিম, জুনিয়র ইঞ্জিনিয়ার মোখলেছুর রহমান, রিট্রেইনার ইঞ্জিনিয়ার ইন্দ্রজিৎ কুমার রায়, বিশ্বম্ভরপুর, তাহিরপুর সাব যোনালের এজিএম (কম) নিতীশ সাহা, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ৬নং তাহিরপুর এলাকা পরিচালক আমির শাহ্ প্রমুখ।

  • [১]