- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে পাঁচ জুয়াড়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ৫ জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তারা হলো উপজেলার ৪নং বড়দল উত্তর ইউনিয়নের শিমুলতলা গ্রামের মৃত রুসমত আলীর ছেলে মহিবুর (৩২), আমির আলীর ছেলে ফুল মিয়া (৩২), বারহাল গ্রামের মৃত কালা মিয়ার    
ছেলে কামাল মিয়া (২৬), চন্দ্রপুর গ্রামের মৃত আ. মজিদ ফকিরের ছেলে রুস্তম আলম (৩৬) ও মনা মিয়া শিকদারের ছেলে আব্দুল আলী (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার মধ্যরাতে তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই চম্পক দামের নেতৃত্বে উপজেলার ৪নং বড়দল উত্তর ইউনিয়নের গুটিলা গ্রামের আব্দুল কাদিরের বাড়ীতে জুয়া খেলার আসর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ শ্রী নন্দন কান্তি ধর ৫ জুয়াড়ীকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত ৫জন ও বাড়ীর মালিক আব্দুল কাদিরকে পলাতক আসামী করে মোট ৬ জনের বিরুদ্ধে এসআই চম্পক দাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আটককৃতদের সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
 

  • [১]