তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে সুবর্না (৭) নামে এক শিশু পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে। সে নরসিংদী জেলার রায়পুরা থানার শ্রীনগর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের মো. শাহজালাল মিয়ার মেয়ে। বর্তমানে শাহজালাল তার পরিবার নিয়ে ব্যবসা করার জন্য তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বালিয়াঘাট নতুন
বাজারের পাশে ভাড়া বাসা নিয়ে বসবাস করছেন।
জানা যায়, সুবর্না শুক্রবার বিকালে বালিয়াঘাট নতুন বাজারের পাশে পাটলাইন নদীতে গোসল করতে গিয়ে সবার অজান্তে পানিতে ডুবে যায়। প্রতিবেশীরা অনেক খোঁজাখুঁজির পর তার মরদেহ উদ্ধার করে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হানিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পারিবারিক ভাবে দাফন করার জন্য বলা হয়েছে।