তাহিরপুর প্রতিনিধি
বড় ভাইয়ের পথেই পৃথিবী থেকে বিদায় নিল আপন ছোট ভাই। বড় ভাই পানিতে ডুবে মারা যাওয়ার এক বছর পর বড় ভাইয়ের ন্যায় ছোট ভাই মো. রুহিন মিয়া (৩) গতকাল সোমবার বাড়ির সামনে পানিতে ডুবে মারা গেছে।
মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে তাহিরপুরে বালিয়াঘাট গ্রামে। নিহত রুহিন উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামের কবির মিয়ার দ্বিতীয় ছেলে।
নিহত রুহিনের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সন্ধায় বাড়ির উঠানে খেলা করতে করতে সবার অজান্তে বাড়ির সামনের খালে পানিতে পরে ডুবে যায় সে। অনেক খোঁজাখুঁজি করার পর বাড়ীর সামনে খালের পানিতে তার লাশ ভাসতে দেখে পরিবারের লোকজন। উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য,গত বছরেও একই সময়ে কবির মিয়ার বড় ছেলে পানিতে ডোবে মৃত্যু হয়েছিল।