- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে পানিবন্দি লক্ষাধিক মানুষ

আমিনুল ইসলাম, তাহিরপুর
তাহিরপুরে বন্যা পরিস্থিতির আরো অবনতি ঘটেছে। সোমবার মধ্য রাত থেকেই ভারী বৃষ্টিপাতের কারণে ভারতের মেঘালয়ের ছড়াগুলো উপচে উজান থেকে পানি নেমে এসে স্থানীয় নদী যাদুকাটা, মাহারাম, বৌলাই, পাটলাই, রক্তি নদীর পানি উপচে বিপদসীমার উপর দিয়ে অতিক্রম করছে। সপ্তাহকালব্যাপী তাহিরপুর-সুনামগঞ্জ সড়কে চিকসা, আনোয়ারপুর, বালিজুড়ি ও শক্তিয়ারখলা নামক স্থানে অপরদিকে সড়ক ও জনপথের নির্মিত তাহিরপুর-ওয়েজখালি রাস্তা দুই স্থানে ভেঙ্গে প্রবল বেগে পানি প্রবাহিত হচ্ছে। ফলে তাহিরপুর সুনামগঞ্জ দুটি সড়কেই যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে জনচলাচলে দেখা দিয়েছে চরম দুর্ভোগ। এছাড়াও উপজেলার অভ্যান্তরীণ রাস্তা তাহিরপুর-বাদাঘাট সড়ক, তাহিরপুর বাজার-সরকারী উচ্চ বিদ্যালয় রাস্তাটি স্থানে স্থানে ভেঙ্গে পানির নীচে তলিয়ে গেছে। অপরদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স খাদ্য গোদাম এলাকা, তাহিরপুর বাজারের নীচ অংশ, সুলেমানপুর বাজার, আনোয়ারপুর বাজার, নতুন বাজার, কাউকান্দি বাজার, জামতলা বাজার, পৈন্ডুব বাজার, জয়শ্রীবাজারসহ উপজেলার অধিকাংশ হাটবাজারই বন্যার পানিতে নিমজ্জিত। এ ছাড়া উপজেলার নি¤œাঞ্চলের দক্ষিণ বড়দল ইউনিয়নের রসুলপুর, টুকেরগাঁও, গোবিনপুর, জামলাবাজ, বড়দল উচ্চ বিদ্যালয়, উত্তর শ্রীপুর   
ইউনিয়নের পানিয়াখালী, বিনোদপুর, পানিয়াখালি, কলাগাঁও, বীরেন্দ্র নগর, চারাগাঁও, জঙ্গলবাড়ি, লালঘাট, মন্দিয়াতা , বুরুঙ্গাছড়া, শ্রীপুর বাজার, নয়াহাটি, ইন্দ্রপুর, ছিলানি তাহিরপুর, গোলাবাড়ি, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সাহেবনগর, গোপালপুর, নোয়ানগর, মারালা, ইকরামপুর, নোয়াগাঁও, জগদীসপুর, নিশ্চিন্তপুর, আনন্দনগর, উমেদপুর, লতিবপুর, পাঠাবুকা, গুচ্ছগ্রাম, মানিকখিলা, সন্তোষপুর, জাঞ্জাইল, ভবানিপুর, দুমাল, শিবপুর, শরিফপুর, উতিয়ারগাঁও নোয়াগাঁও, উত্তর বড়দল ইউনিয়নের কুকুরকান্দি, ফকিরনগর, আমবাড়ি, বোরখারা, বাদাঘাট ইউনিয়নের পাতারগাঁর, ধরুন্দ, কাঞ্চনপুর, ইউনূছপুর, সদর ইউনিয়নের লক্ষীপুর, গোবিন্দশ্রী, ভাটি জামালগড়, গাজীপুর বালিজুড়ি ইউনিয়নের বড়খলা, বারুঙ্কা, পিরিজপুর, দক্ষিণকূল, মাহতাবপুর, তিওরজালাল, লোহাচুরা, বালিজুড়ি এলাহিবক্স উচ্চ বিদ্যালয় বন্যার পানিতে প্লাবিত রয়েছে। এসব অঞ্চলের লক্ষাধিক মানুষ পানিবন্দি অবস্থায় মানবেতর জীবন যাপন করছে।
শ্রীপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান খসরুল আলম বলেন, আমার ইউনিয়নের বন্যায় প্লাবিত গ্রামগুলোর মানষজন পানিবন্দি অবস্থায় রয়েছে।
শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিত সরকার বলেন,আমার ইউনিয়নের ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এলঅকা,হাটবাজারসহ প্রায় সবগুলো গ্রামই বন্যার পানিতে প্লাবিত।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী আবুল হোসেন খান বলেন, উপজেলার ৭টি ইউনিয়নের হাটবাজারসহ অনেকগুলো গ্রামই ঢলের পানিতে প্লাবিত হয়েছে। উপজেলার সাথে সবকটি ইউনিয়নের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
তাহিরপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি বলেন, আমি বন্যা কবলিত সবকটি হাটবাজার ও গ্রাম ঘুরে দেখেছি এবং সরকারের দেয়া ত্রাণসামগ্রী  বন্যার্ত মানুষের মধ্যে বিতরণ করেছি।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ খালেদুর রহমান বলেন,উপজেলার বন্যাকবলিত গ্রামগুলো সরেজমিনে ঘুরে দেখেছি এবং সরকারের দেয়া ত্রাণ সামগ্রী বিতরণ করেছি।

  • [১]