স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে পানি উন্নয়ন বোর্ডের সকল কমিটি অনুমোদন করা হয়েছে। শনিবার দুপুরে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী’র কার্যালয়ে পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভায় এই অনুমোদন দেয়া হয়। এ লক্ষ্যে আগামী ১৩ জানুয়ারী সোমবার বেলা ১১টায় তাহিরপুর উপজেলার সকল পিআইসি’র সভাপতি ও সদস্য সচিবগণকে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।
তাহিরপুর উপজেলায় কর্মরত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, তাহিরপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের ৭০টি ফসল রক্ষা বাঁধের মধ্যে বালিজুড়ি ইউনিয়নের ৫টি ফসল রক্ষা বাঁধের কাজ প্রায় সমাপ্তির পথে রয়েছে।