- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে পৃথকভাবে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকি পৃথকভাবে পালন করেছে উপজেলা আওয়ামীলীগ। তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল খানের সভাপতিত্বে¡ দলীয় কার্যালয়ে হয়েছে আলোচনা সভা। তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ সভাপতি আলী মর্তূজার সভাপতিত্বে অনুষ্টিত হয়েছে পূর্ববাজারে আলোচনা সভা,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প স্থবক অর্পন ও র‌্যালী। উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ কৃষি ও সমবায় সম্পাদক করুনা সিন্ধু চৌধুরী বাবুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সদস্য শামীম আখঞ্জি,উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম,প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম মাশুক,কৃষি ও সমবায় সম্পাদক হাবিবুর রহমান,সহ দপ্তর সম্পাদক শাহিন রেজা,সদস্য সেলিম আখঞ্জি,শাহজাহান কবীর চৌধুরী,রাসেল মিয়া,হুমায়ুন কবীর,সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহিনুর রহমান,উপজেলা কৃষকলীগ আহবায়ক জিল্লুর রহমান,শ্রমিকলীগ আহবায়ক মতিউর রহমান,উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাশার,আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম,জেলা স্বেচ্ছাসেকলীগের সহ সভাপতি আবুল খায়ের,উপজেলা তথ্য প্রযুক্তিলীগ সভাপতি এমদাদনূর,উপজেলা স্বেচ্ছাসেকলীগ সাধারন সম্পাদক এমরান হোসেন ভীপক,দলীয় নেতা সুয়েজ মিয়া,মশিউর রহমান,আব্দুছ ছাত্তার,আবুল কালাম,আজহারুল,আবুধন রায়,আব্দুল বাছিত মহিবুর রহমান,সুজিত সরকার,আহসান হাবিব,অলিদ মিয়া,নুরুল হুদা,ছাত্রলীগ নেতা ধীমান চন্দ,মনিরাজ শাহ,রোমান আহমেদ তুষা প্রমূখ।আলোচনা সভা শেষে আনুষ্টানিকভাবে শতবার্ষিকির কেক কাটেন নেতাকর্মীরা। উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আবুল হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক অমল কান্তি কর,সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন,উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন প্রমূখ।
উপজেলা প্রশাসনঃ তাহিরপুর উপজেলা প্রশাসনের অয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্থবক অর্পন ও জন্মবার্ষিকির কেক কাটা হয়। এ উপলক্ষে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী’র সভাপতিত্বে উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল,থানা অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান,উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন খান,সাধারন সম্পাদক অমল কান্তি কর প্রমূখ।

  • [১]