স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ের কাজ শুরু হয়েছে। শনিবার উপজেলা গণমিলনায়তন কেন্দ্রে বেলা ১১টা থেকে এ যাচাই বাছাইয়ের কাজ শুরু হয়। ৭ সদস্য বিশিষ্ট মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটিতে সভাপতি পদে রয়েছেন অ্যাড. গোলাম মোস্তফা, সদস্য সচিব তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রফিকুল ইসলাম, সদস্য পদে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, ডেপুটি কমান্ডার আব্দুল আউয়াল আখঞ্জি, মুক্তিযোদ্ধা আব্দুস শহিদ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মুজাহিদ উদ্দিন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুল হাসিম।