স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে প্রচন্ড ঝড়ো হাওয়ার কবলে পড়ে খেয়া নৌকার মাঝি হারিছ মিয়া (৩২) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। সোমবার সকাল ৭টায় উপজেলার যাদুকাটা নদীতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে তাহিরপুর থানা পুলিশ ও বিশ^ম্ভরপুর উপজেলার ফায়ার সার্ভিসের লোকজনকে ঘটনাস্থলে পাঠিয়েছেন বলে জানান তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার।
ঘটনাস্থলে থাকা এলাকাবাসী ও তাহিরপুর থানার এএসআই শহিদুল ইসলাম জানান, সোমবার সকাল আনুমানিক ৭টার দিকে বড়গুপ টিলা থেকে যাদুকাটা নদীর খেয়া নৌকার মাঝি হারিছ উদ্দিন ৩ জন যাত্রী নিয়ে নদীর ওপার লাউড়েরগড় যাচ্ছিলেন। কিন্তু নদীর মাঝে যাওয়ার পর প্রবল ¯্রােত ও ঝড়ো হাওয়ার কবলে পড়ে নৌকার নিয়ন্ত্রন হারিয়ে নৌকাটি উল্টে মাঝি হারিছ উদ্দিন ও অপর ৩ যাত্রী পানিতে পড়ে যান। এ সময় যাত্রী ৩ জন সাঁতরে পাড়ে উঠতে পারলেও নৌকার মাঝি দুপুর (১২.৪০) সময় পর্যন্ত যাদুকাটা নদীতেই নিখোঁজ রয়েছেন।
উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম বলেন, যাদুকাটা নদীতে পাহাড়ি ঢল নামছে, নদীতে প্রবল ¯্রােত আর ঢেউ। এ অবস্থায় খেয়া নৌকার মাঝি হারিছ মিয়া যাদুকাটা নদীতে যাত্রী পারাপার করতে গিয়ে নৌকা উল্টে গিয়ে নিখোঁজ রয়েছে। তবে ৩ জন যাত্রী সাঁতড়ে পাড়ে উঠতে পেড়েছে বলে তিনি জানান।