- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে প্রতিপক্ষের মারধরে বৃদ্ধের মৃত্যু

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর সীমান্তে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধরে আব্দুল হাসিম (৭০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। বুধবার সন্ধ্যা ৬টায় উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বড়গুপ টিলায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত আব্দুল হাসিমের পুত্রবধু জুবেদা খাতুন (৩৫) ও নাতি সাকিব মিয়া হাত ভেঙ্গে আহত হয়। পুত্রবধু জুবেদা খাতুন তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
এলাবাসী সূত্রে জানা যায়, নিহত আব্দুল হাসিমের প্রতিপক্ষ বড়গুপ টিলা গ্রামের জমির আলী ও তার দুই ছেলে নজির মিয়া ও রাশিদ মিয়া আব্দুল হাসিমকে বেধরক মারধর করে গুরুতর আহত করলে স্বজনরা তাকে পাশর্^বর্তী চানপুর বাজারের পল্লী চিকিৎসকের নিকট নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার এ ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, তিনি নিহতের সুরতহাল রিপোর্ট তৈরী করার জন্য ঘটনাস্থলে যাচ্ছেন।
উত্তর বড়দল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য কফিল উদ্দিন বলেন, শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে এ হত্যাকান্ড ঘটেছে বলে জানান।

  • [১]