- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে প্রতিপক্ষের মারধরে আহত ১

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরের পল্লীতে প্রতিপক্ষের মারধরে একজন গুরুতর আহত হয়েছে। গুরুতর আহত রিফাত মিয়া কে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে শনিবার রাত ৮টায় উপজেলার বালিজুরি ইউনিয়নের মাহতাবপুর গ্রামের পাশে বাঁশঝাড়ের নীচে।
বালিজুরি ইউনিয়নের মাহতাবপুর গ্রামের সাবেক ইউপি সদস্য সুহেল মিয়া ও এলাকাবাসী জানান, গ্রামের আব্দুর রশীদ ও সামায়ুন পক্ষের মধ্যে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে ৬ বছর পূর্বে মারামারি হয়েছিল। ঘটনাটি সামাজিকভাবে সালিস বৈঠকে বালিজুরি ইউনিয়ন পরিষদে নিস্পত্তি হয়েছিল। সস্প্রতি সামায়ুন এর আপন ছোট ভাই রাসেল মিয়া বাহরাইন থেকে বাড়িতে এসে পূর্ব শত্রুতার জের ধরে আব্দুর রশীদের ভাতিজা রিফাতকে বেধড়ক লাঠিপেটা করে গুরুতর আহত করেছে।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. মির্জা রিয়াদ হাসান বলেন, আহত রিফাত মিয়ার হাত, পা, ভাঙা অবস্থা হাসপাতালে ভর্তি হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় আহত রিফাতের পিতা মরম আলী বাদী হয়ে রবিবার সকালে প্রবাসী রাসেল মিয়া সহ ৭ জনকে আসামী করে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

  • [১]