তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে উপজেলা প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর শপথ বাক্য পাঠ করানো হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় প্রতিবন্ধী স্কুল প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করান তাহিরপুর উপজেলা সমাজসেবা অফিসার তৌফিক আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন এনজিও সংস্থা সানক্রেডের ফিল্ড ফেসিলিটেটর অরবিন্দু
দাস, তাহিরপুর প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার সভাপতি ও প্রতিবন্ধী স্কুল
পরিচালনা কমিটির সভাপতি আবুল নুর আহমেদ, প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক
রিক্তা বেগম, প্রতিবন্ধী স্কুল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সিরাজ আলী,
সাংবাদিক শওকত হাসান সহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।