- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বিতরণ

স্টাফ রিপোর্টার,তাহিরপুর
তাহিরপুরের আনোয়ারপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সামাজিক দুরত্ব বজায় রেখে ৩৫০ জনের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।শনিবার দুপুরে উপজেলার বালিজুড়ি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ১৫০ জনকে করোনা কালীন সহায়তা ও ২০০ জনকে বন্যায় ক্ষতিগ্রস্থ সহায়তা খাদ্য সহায়তা প্রদান করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরুপ বিতরণ কৃত সহায়তার প্রতিটি প্যাকেটে ছিল ১০ কেজি চাল,২কেজি ডাল,১লিটার সয়াবিন তৈল,১ কেজি চিনি,১ কেজি লবণ,১ প্যাকেট সেমাই, ১কেজি আটা,আধা কেজি মুড়ি,১টি গোসলের সাবান।
তাহিরপুর উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার আনোয়ারপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর। এ সময় বালিজুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আব্দুল জহুর, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিপ্লব সরকার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপসহকারী প্রকৌশলী সুব্রত দাস প্রমূখ।খাদ্য সহায়তা বিতরণে আইনশৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যরা সার্বিক সহযোগীতা করেন।

  • [১]