স্টাফ রিপোর্টার, তাহিরপুর
‘প্রবীণ স্বাস্থ্য সুরক্ষা করি, সুস্থ বার্ধক্য গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় তাহিরপুর উপজেলায়ও প্রবীণদের স্বাস্থ্যকর জীবনযাপন শীর্ষক সচেতনতামূলক প্রচারণা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য শিক্ষা ব্যুরো ও স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত এবং ক্রিয়েটিভ
মিডিয়া লিমিটেড’র সহযোগিতায় দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার স্টাফ রিপোর্টার রাজু আহমেদ রমজানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক সিলেটের ডাক তাহিরপুর প্রতিনিধি রমেন্দ্র নারায়ন বৈশাখ, সাবেক ইউপি সদস্য নিবাস দাস, সাংবাদিক বাবরুল হাসান বাবলু প্রমুখ।