স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্টিত হয়।
বুধবার দুপুরে তাহিরপুর উপজেলা প্রানী সম্পদ অধিদপ্তর এর আয়োজনে প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর।
সাংবাদিক শওকত হাসানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর।
স্বাগতিক বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিব আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি আলহাজ¦ আব্দুস ছোবাহান আখঞ্জি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইকবাল হোসেন ভূইয়া, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা যুবলীগ সাবেক যুগ্ম আহবায়ক অনুপম রায়,উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাসুক মিয়া,সাংবাদিক মনিরাজ শাহ প্রমূখ।
মেলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুষ্প বর্মন, ইয়াছিন মিয়া ও এনামুল হক এনামের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর।