স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে প্রাণী সম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা প্রাণী সম্পদ অফিসের আয়োজনে প্রদর্শনী উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল।
উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক ওয়াহিদ খসরু ও প্রাণী সম্পদ অফিসের সুপারভাইজার হুমায়ুন কবীরের যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুছ ছোবাহান আখঞ্জি, সিনিয়র সহ সভাপতি আলী মর্তূজা, সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা উৎফল সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ, সহ দপ্তর সম্পাদক শাহীন রেজা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক এমরান হোসেন ভীপক, মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক, উপজেলা যুবদল আহবায়ক এনামুল হক, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাশার প্রমুখ।
প্রদর্শনীতে ৯৯টি স্টল অংশ নেয়। এতে বিভিন্ন ইউনিয়ন থেকে খামারিরা গরু, ছাগল, ভেড়া, টিয়া পাখি, ময়না পাখি, কবুতর হাঁস মুরগী ইত্যাদি নিয়ে অংশ নেন। প্রদর্শনী উদ্বোধন শেষে মোরগের লড়াই অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা উৎফল সরকার জানান, দিনব্যপী এ প্রাণী সম্পদ প্রদর্শনী শনিবার বিকাল ৫টা পর্যন্ত চলবে।