- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে প্রাথমিক বিদ্যালয় অফিস সহায়ক কমিটি গঠন

তাহিরপুর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার দুপুরে তাহিরপুর সদরের মধ্য বাজারে উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়কদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। কমিটি গঠনকালে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অজয় কুমার দে, সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার লিটন। ৩৬ সদস্য বিশিষ্ট      
উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় অফিস সহায়ক কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন কুকুরকান্দি বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক হিম্মত আলী, সাধারণ সম্পাদক হয়েছেন ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক আবুল কাশেম। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক পদে জহির মিয়া, প্রচার সম্পাদক মাসুদ রানা, ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান । (প্রেস বিজ্ঞপ্তি)

  • [১]