- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে প্রার্থী বাছাইয়ে ঢাকায় সভা

স্টাফ রিপোর্টার
দলীয় মতভেদ ভুলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঐক্যমতের ভিত্তিতে দলীয় প্রার্থী বাছাই ও মনোনয়ন প্রদানের লক্ষে রাজধানী ঢাকায় তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের উপস্থিতিতে ফকিরাপুল এলাকার একটি   
আবাসিক হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ অতীতের সকল মতভেদ ভুলে ঐকমত্যের ভিত্তিতে দলীয় প্রার্থী বাছাই ও নৌকার পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।  
বৈঠকে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খাঁ, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, আওয়ামী লীগ নেতা উপজেলা বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন প্রমুখ।

  • [১]