- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে ফেয়ার প্রাইসের ২৫ বস্তা চাল আটক

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের কৃষ্ণপুর গ্রাম থেকে ১০ টাকা কেজি দরে বিক্রির ৫০ কেজি ওজনের ২৫ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রামের জুলহাস মিয়ার বসত বাড়ী থেকে এসব চাল উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, পার্শবর্তী ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার চাপায়াতি গ্রামের ফেয়ার প্রাইসের ডিলার সাফিকুলের নিকট থেকে এক মাস পূর্বে মাহমুদপুর গ্রামের চাল ব্যবসায়ী নুর আহমদ ২৫ বস্তা চাল কালো বাজারে ক্রয় করেন। পরে এসব চাল পার্শ¦বর্তী কৃষ্ণপুর গ্রামের জুলহাসের বাড়ীতে গুদামজাত করে রেখেছিলেন তিনি। বৃহস্পতিবার বিকেলে মাহমুদপুর গ্রামের রেজা মিয়া      ও ইউপি সদস্য সাইদুর রহমান ছোটন বিষয়টি তাহিরপুর থানার পুলিশকে জানান। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় তাহিরপুর থানার এসআই ফরহাদ হোসেন ঘটনাস্থল থেকে ২৫ বস্তা চাল জব্দ করেন। পরে এসব চাল স্থানীয় ইউপি সদস্য সাইদুর রহমান ছোটনের জিম্মায় দেয়া হয় ।
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,‘ফেয়ার প্রাইসের ২৫ বস্তা চাল চাল উদ্ধার করা হয়েছে। চালগুলো স্থানীয় ইউপি সদস্য সাইদুর রহমান ছোটনের নিকট জিম্মা রাখা হয়েছে।’

  • [১]