স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজলার গুলবাহার হসপিটালে ফ্রি চক্ষু চিকিৎসাসেবা দেয়া হয়েছে। রবিবার উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে সুলেমানপুরে অবস্থিত গুলবাবহার হসপিটালে আনুষ্ঠানিকভাবে ফ্রি চক্ষু চিকিৎসা উদ্বোধন করেন হসপিটালের প্রতিষ্ঠাতা লন্ডনপ্রবাসী মাও. শামসুজ্জামান। চিকিৎসাসেবা প্রদান করেন ডা: সজিব কুমার দাস ও ডা. ফারুকুল ইসলাম।
ফ্রি চক্ষু চিকিৎসা সেবায় ৩শ রোগীকে চশমা, প্রয়োজনীয় ঔষধপত্র এবং ৫০জন রোগীর চোখ অপারেশন করা হয়েছে।