স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। রবিবার বেলা ১১টায় উপজেলা বঙ্গবন্ধু মিলনায়তনে ইউএনও সুপ্রভাত চাকমা’র সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান উদ—দৌলা, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) কাওছার আলম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শুকুর আলী, বাদাঘাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, উপজেলা যুবলীগ সাবেক যুগ্ম আহবায়ক অনুপম রায়, কালবেলা প্রতিনিধি শওকত হাসান প্রমুখ।
এদিকে বিকাল ৫টায় মুক্ত মঞ্চে শিশুদের চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাস্কৃতিক অনুষ্ঠান।