স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধŸ-১৭) বালক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধŸ-১৭) বালিকা উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় খেলার মাঠে খেলা উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবিরের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল।
বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মোশারফ হোসেন, বাদাঘাট ডিগ্রি কলেজ অধ্যক্ষ জুনাব আলী, বাদাঘাট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাহিদ, বাদাঘাট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলী আহমদ, আওয়ামী লীগ নেতা নুর হোসেন, জুলহাস মল্লিক, নুরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাশার, ক্রীড়া সংগঠক গণেশ তালুকদার, বাদল দেবনাথ প্রমুখ।
উদ্বোধনী খেলায় বাদাঘাট ইউনিয়নকে ২-০ গোলে হারিয়ে তাহিরপুর সদর ইউনিয়ন জয়ী হয়েছে।