স্টাফ রিপোর্টার
তাহিরপুরে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের নবগঠিত আহবায়ক কমিটির আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় জেলা কমিটিকে শুভেচ্ছা জানিয়ে তাহিরপুর বাজারে এ আনন্দ মিছিল করে নব গঠিত আহবায়ক কমিটি। নবগঠিত ছাত্র পরিষদের সদস্য সচিব সুজন মিয়া, যুগ্ম আহবায়ক নাদের আহমদ সদস্য রিয়াদ মিয়া ও তৈয়ব মিয়ার নেতৃত্বে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিলটি তাহিরপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।