- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে বজ্রপাতে এক জেলের মৃত্যু

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে বজ্রপাতে এক জেলের মৃত্যু ঘটেছে। সোমবার সকালে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মানিকটিলা গ্রামের কানামুইয়া হাওরে এই ঘটনা ঘটে। নিহতের নাম আজিজুল মিয়া (৪৫), মানিকটিলা গ্রামের রাশিদ আলীর ছেলে তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কানামুইয়া হাওরে মাছ ধরার সময় বজ্রপাতের ঘটনায় ঘটনাস্থলেই মারা যান আজিজুল।
তাহিরপুর থানার ওসি শহীদুল্লা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

  • [১]