স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে আকস্মিক বজ্রপাতে একটি গাভীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় উপজেলা সদরের গোবিন্দশ্রী গ্রামে এ ঘটনা ঘটে।
গোবিন্দশ্রী গ্রামের সেলিম আখঞ্জি জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় শনির হাওরপাড়ে ইলামনূর আখঞ্জি’র একটি গাভী হাওরে ঘাস খাওয়া অবস্থায় আকস্মিক বজ্রপাতে মৃত্যু হয়েছে।