- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১শ’ পরিবারকে নগদ টাকা সহায়তা দিয়েছে উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ডভিশন। মঙ্গলবার বিকেলে ওয়ার্ল্ডভিশন প্রাঙ্গণে অনুষ্ঠিত নগদ অর্থ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউএনও মো. রায়হান কবির।
উপজেলার তাহিরপুর সদর, বালিজুরী ও উত্তর বড়দল ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে এ সহায়তা বিতরণ করা হয়। ১১শ’ পরিবারের মধ্যে ৭শ’ পরিবারকে দেয়া হয় নগদ সাড়ে চার হাজার করে টাকা এবং ৪শ’ পরিবারকে দেয়া হয় ঘর মেরামতের জন্য ৩ হাজার করে টাকা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী।
ইউএনও মো. রায়হান কবিরের সভাপতিত্বে বিতরণপূর্ব আলোচনায় বক্তব্য রাখেন তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সহ সভাপতি বাবরুল হাসান বাবলু, ওয়ার্ল্ডভিশন সিনিয়র ম্যানাজার কাজল দ্রং, তাহিরপুর এপি ম্যানাজার বিভূদান বিশ^াস প্রমুখ।

  • [১]