তাহিরপুর প্রতিনিধি
সাম্প্রতিক সময়ে বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ৫ শতাধিক পরিবারের সদস্যদের মধ্যে ইউনাইটেড মেথডিষ্ট কমিটি অন্ রিলিফের অর্থায়নে রবিবার অর্থ সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
জানা গেছে, মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের উদ্যোগে উপজেলার বড়দল উওর ইউনিয়নের বারহাল রমজান আলী এতিমখানা প্রাঙ্গণে উপকারভোগী প্রত্যেক সদস্যাকে নগদ ৪ হাজার টাকা, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ টেবলেট, স্যানিটারি ন্যাপকিন, টয়লেট সাবান, কাপড় ধোয়ার সাবান ও ১০ লিটার পানি ধারণ ক্ষমতাসম্পন্ন ২টি করে বালতি বিতরণ করা হয়। দিনব্যাপী নগদ অর্থ সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এতিমখানার প্রতিষ্ঠাতা স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম।
এ সময় পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটির উপ-পরিচালক, সিলেট বিভাগ গণদাবী পরিষদের জেলা শাখার সদস্য সচিব সাংবাদিক হাবিব সরোয়ার আজাদ, সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য সাংবাদিক এমএ রাজ্জাক, মুসলিম এইড তাহিরপুর শাখার ফিল্ড কো-অর্ডিেেনটর মো. আল- আমিন, সিএম মো. আবু বক্কর, জাহেদুল ইসলাম, সামছুর রহমান, আসাদুজ্জামান, হাফিজুর রহমান, ইউপি সদস্য শবদর আলী, জিয়াউর রহমান, স¤্রাট মিয়া, শফিকুল ইসলাম সহ উপজেলার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।