- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা বঙ্গবন্ধু কর্ণারে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর।
ওয়ার্ল্ডভিশন তাহিরপুর এপি এর আয়োজনে তাহিরপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভায় তাহিরপুর বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ সিলেট এর কোর্ডিনেশন অফিসার কাজল দ্রং, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সহ সভাপতি বাবরুল হাসান বাবলু, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ তাহিরপুর এপি ম্যানাজার, বিভূধান বিশ^াস, ফ্যাসিলেটেটর এন্থনি রংদি, তাহিরপুর বাজার বণিক সমিতির সভাপতি আবিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এরশাদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী শীতেশ রায়, সুধাংশু রতন গাঙ্গুলী, সমাজসেবক মেহেদী হাসান উজ্জ্বল, সেলিম আখঞ্জি, ইউপি সদস্য জয় রায়, তুজাম্মিল হক নাসরুম প্রমুখ।
সভায় সিদ্ধান্ত হয়, তাহিরপুর বাজারকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে যেখানে সেখানে ময়লা আবর্জনা না রেখে নির্দিষ্ট একটি জায়গাতে ময়লা আবর্জনা রাখতে হবে। এ বিষয়ে তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাজারের ব্যবসায়ী ও বাজার সংশ্লিষ্টদের নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিবেন।
ওয়ার্ল্ডভিশন কর্তৃপক্ষ তাহিরপুর বাজার বণিক সমিতির নিকট বাজারের ময়লা আবর্জনা পরিবহনের জন্য ২টি ভ্যানগাড়ি দিবেন বলে আশ^াস দেন।

  • [১]